April 18, 2026, 3:08 am
শিরোনাম :
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের আর কোন মানুষ গুম হবে না-সালাউদ্দিন আহমদ কক্সবাজার-মহেশখালীর পর মগনামা-কুতুবদিয়ায় যুক্ত হল সী-ট্রাক এস.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়নের উদ্যোগে ৩য় দফা খুরুশকুল ও পি.এম খালীর কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ এস.কে ফাউন্ডেশনের কার্ডদ্বারী ভুক্তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের অভিযানে রাইফেলের গুলি ও কার্তুজ উদ্ধার টেকনাফের বাহারছড়ায় মানব পাচার চক্র ও ডাকাতদলের গুলাগুলিতে সুমাইয়া নামের এক তরুণী নিহত ওসমানী মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করেছন। এস.কে প্রতিবন্ধি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধি ও হতদরিদ্রদের মাঝে পারিবারিক খাদ্য সামগ্রী কার্ড বিতরণ প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজার জেলার পেকুয়ায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় রশি পেঁচিয়ে এক কলেজ ছাত্র আত্মহত্যা  খবর পাওয়া গেছে । সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটার খবর পাওয়া যায়। নিহত  ছাত্রের নাম আসিফ।  সে একই এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে খবর গেছে। স্থানীয়রা জানায়,  আসিফ দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন । বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্ন হয়।  এরকম অবস্থায় সোমবার রাত সাড়ে তিনটার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।  এ সময় সে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে  কথা চলছিল বলে স্থানীয়দের দাবি। নিহত আসিফের মা কান্নাজড়িত কণ্ঠে জানায় , প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে ডাকার জন্য আমি আমার ছেলের রুমে যাই। তখন দরজার সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম আমার ছেলে রশিতে ঝুলেছে । আমার কলিজার ধন আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো?

খবর পেয়ে  পেকুয়া পেকুয়া থানা  লাশ উদ্ধার করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানায়, কী কারণে আত্মহত্যা করেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।