October 29, 2026, 1:53 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

চকরিয়ায় বাসের ধাক্কায়া প্রাণ গেল প্রবাসীর

স্টাফ রিপোটার: পরিমল দাশ

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে দাক্কায় এক প্রবাসী মটরসাইকেল আরোহী এক যুবকের প্রাণহানী হয়েছে। আজ রোববার দুপুর  ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের উপজেলার মালুমঘাটের ছগিরশাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শফিউল আলম (২৬)। তিনি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগার স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিনের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে গত মাসে দেশে ফিরেছিলেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল যোগে চকরিয়া পৌরশহর থেকে কক্সবাজার  উদ্দ্যেশ্যে রাওনা হন শফিউল আলম। মালুমঘাটের ছগিরশাহ কাটা এলাকার কাছাকাছি পৌঁছালে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁর তার দক্কা লাগে। এতে সাথে সাথে তিনি প্রাণ হারান। তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।

জানতে চাইলে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান নিউজ কক্সবাজার.নেট কে বলেন, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।।