October 29, 2026, 2:26 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কবার্তা দিলো জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

নাগরিকদের সৌদি আরবে ভ্রমন বিষয়ক সতর্কবার্তা দিয়েছে জাপানের সরকার। সেই বার্তায় সৌদি আরবে ‘অপরিহার্য নয়’— এমন ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

গত কাল বুধবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এ সতর্কবার্তায় সৌদি আরবের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা পরিমাপক চার ধাপের স্কেলে এক থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করা হয়েছে।

বুধবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি এলাকার জন্য সতর্কতার মাত্রা চার ধাপের স্কেলে ১ থেকে বাড়িয়ে ২-এ উন্নীত করেছে।

ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকাগুলো ৩ নম্বর সতর্কতার মাত্রায় রয়েছে; এসব এলাকায় জাপানি নাগরিকদের সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় ভ্রমণকারীদের সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহার করা বা সেগুলোর কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়েছে, ৫ অক্টোবর থেকে হুথি হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইয়েমেনে সংঘাত অব্যাহত থাকায় ভবিষ্যতে আরও হামলা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

যারা সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করছেন, সেইসব জাপানি নাগরিককে তাদের সফর স্থগিত করার বিষয়টি বিবেচনা করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

সূত্র : জাপান টাইমস, আলজাজিরা