October 29, 2026, 2:27 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

নতুন কর্মসূচির ডাক দিয়ে অভিজিৎ বললেন, তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে

তথ্য সূত্র

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন। রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর এই কর্মসূচি হবে। তিনি গতকাল বুধবার বলেছেন, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। শুক্রবারের কর্মসূচির পর তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে।

সিজেপির দুই জ্যেষ্ঠ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার এই মিছিলে অংশ নেওয়া অনিশ্চিত। কারণ, যন্তর মন্তরের বিক্ষোভস্থলে ঢুকে ভারতের জাতীয় পতাকা ওড়ানোর পর তাঁদের গ্রেপ্তার করা হয়।

সৌরভ ও আশুতোষের বিরুদ্ধে অভিযোগ হলো, তাঁরা নিরাপত্তাব্যবস্থা ভেঙে যন্তর মন্তরে ঢুকেছিলেন। পরে তাঁদের তিহার কারাগারে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে অভিজিৎ বলেন, ‘আপনারা জানেন, যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর জন্য আশুতোষ ও সৌরভকে কারাগারে পাঠানো হয়েছে। তাই যাঁরা দেশকে ভালোবাসেন, জাতীয় পতাকাকে ভালোবাসেন, তাঁদের সবাইকে ১৬ অক্টোবর বিকেল পাঁচটায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসার অনুরোধ জানাচ্ছি।’

কর্মসূচিতে ভারতের জাতীয় পতাকা নিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান অভিজিৎ। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় পতাকা ওড়াব। সবাইকে জানিয়ে দেব, এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজ নিজ শহরে তেরঙ্গা মিছিলের আয়োজন করুন। এই স্বৈরাচারীদের জানিয়ে দিন, জাতীয় পতাকা আমাদের গর্ব। এই পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়।

অভিজিৎ আরও বলেন, এই মিছিলের পর তাঁকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতে পারে। তবে তাতে তিনি পিছিয়ে যাবেন না। তাঁর ভাষায়, ‘আমার জাতীয় পতাকা আমার গর্ব। আমি এই কাজ করবই।’

পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্কে কর্মসূচি পালনের জন্য আয়োজকেরা অনুমতি চাননি। এ ধরনের কর্মসূচির জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

এদিকে কর্মসূচিস্থলে ১৬৩ ধারার নিষেধাজ্ঞা জারি রয়েছে। ফলে সিজেপি এই কর্মসূচি করার অনুমতি পাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।