
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে বিজিবি সদস্যদের তল্লাশিতে অটোরিকশার ব্যাটারির ভেতর অভিনব কায়দায় লুকানো ২৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ৮টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা রেজুখাল চেকপোস্টে থামানো হয়। পরবর্তীতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এর ব্যাটারির ভেতরে অত্যন্ত সুকৌশলে ও অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত ১ জন পুরুষ আসামিকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।