October 29, 2026, 6:24 am
শিরোনাম :
জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপনির্বাচন: সিইসি চকরিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ভয়াবহ দূষণে সমুদ্র সৈকত, হঠাৎ হাজির ‘বর্জ্যদানব’ বন্ধ হয়নি গ্যাসের আগুন, ২০০ মিটারে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চেয়ারম্যানের দাফন সম্পন্ন টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৪ চট্টগ্রামে ইয়াবা লুটের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

Reporter Name

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন একসময় টেলিভিশন, মঞ্চ ও সিনেমায় নিয়মিত অভিনয় করা সমু চৌধুরী। অর্থের অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না পরিবার। এমন পরিস্থিতিতে অভিনেতার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

পরিবারের সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ঘিরে উদ্বেগ দেখা দেয় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। পরিবারের পরিস্থিতি জানার পর সমু চৌধুরীর চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, পরিবারের অনুমতি পাওয়ায় এবার চিকিৎসার কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। চিকিৎসা বাবদ যাবতীয় ব্যয় বহন করবে সংগঠনটি।সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি নিয়ে এবারই প্রথম উদ্যোগ নেয়নি অভিনয়শিল্পী সংঘ।

প্রায় তিন বছর আগেও অভিনেতার পাশে দাঁড়িয়েছিল সংগঠনটি। সে সময় গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা। তখন চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না থাকায় তা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।