October 29, 2026, 6:21 am
শিরোনাম :
চকরিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ভয়াবহ দূষণে সমুদ্র সৈকত, হঠাৎ হাজির ‘বর্জ্যদানব’ বন্ধ হয়নি গ্যাসের আগুন, ২০০ মিটারে নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চেয়ারম্যানের দাফন সম্পন্ন টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৪ চট্টগ্রামে ইয়াবা লুটের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী বিচার না হলে এ সরকারের পরিণতি হাসিনার চেয়েও ভয়াবহ হবে: মুহাম্মদ শাহজাহান লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ সন্তানের জন্মদিন উপলক্ষে দান-সদকা করলে কি সওয়াব হয়?

চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

Reporter Name

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তার স্বামী মৃত আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।