মানবতার সেবায় আরেক ধাপ এগিয়ে গেল এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশন। ২০ তারিখ, রোজ রবিবার, বিকেল ২:৩০ ঘটিকায় কক্সবাজারের ঈদগাও উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের নতুন অফিস শাখার শুভ উদ্বোধন করা হয়।কেক কেটে নতুন অফিসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মানবতার ফেরিওয়ালা, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কক্সবাজার জেলার সভাপতি ও এস.কে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক মোঃ হেফাজ উদ্দিন নয়ন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ। তাদের অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করাই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ঈদগাহ উপজেলার এই নতুন শাখার মাধ্যমে আমরা প্রতিবন্ধী ভাই-বোনদের আরও কাছ থেকে সেবা দিতে পারবো ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন শাখা উদ্বোধনের মধ্য দিয়ে ঈদগাহ উপজেলার প্রতিবন্ধী মানুষের জন্য নতুন আশার আলো সৃষ্টি হলো।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।